📅 শুক্রবার, 23 অক্টোবর, 2026 শেরপুরের তথ্যকোষ
ডাক্তার

শেরপুরের সেরা অর্থোপেডিক ডাক্তারের তালিকা: চেম্বার, সময় ও সিরিয়াল নম্বর

পড়ে যাওয়া, দুর্ঘটনা বা দীর্ঘদিনের হাড়-জোড়ার ব্যথা, ফ্র্যাকচার, ব্যাক পেইন কিংবা বাতের সমস্যায় অর্থোপেডিক্স বিশেষজ্ঞের পরামর্শ দরকার হয়। শেরপুর শহরের বেশিরভাগ অর্থোপেডিক ডাক্তারের চেম্বার জেলা হাসপাতাল রোড ও সদর হাসপাতাল রোড, নারায়ণপুর এলাকার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে, আর জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে (পরানপুর, বয়রা) নিয়মিত রোগী দেখেন অর্থোপেডিক সার্জনরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও জামালপুরের সিনিয়র অর্থোপেডিক ডাক্তারদের কয়েকজন সপ্তাহের নির্দিষ্ট দিনে (বেশিরভাগই বৃহস্পতি ও শুক্রবার) শেরপুরে চেম্বার করেন। নিচে শেরপুরে রোগী দেখেন এমন 20 জন অর্থোপেডিক বিশেষজ্ঞের তালিকা দেওয়া হলো: পদবি, চেম্বারের ঠিকানা, রোগী দেখার সময় ও সিরিয়ালের নম্বর।

ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির

পদবী: এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো (অর্থো সার্জারি); জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), ঢাকায় প্রশিক্ষণপ্রাপ্ত; 250 শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুর
চেম্বার: জনসেবা ডিজিটাল হাসপাতাল, জামালপুর, পাঁচ রাস্তার মোড়, নয়াপাড়া, জামালপুর
সময়: রবি থেকে বুধবার বিকাল 3টা থেকে বিকাল 5টা
ফোন: 01793-177477, 01973-177477
চেম্বার: প্রযুক্তি হসপিটাল, জেলা হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর
সময়: রবিবার বিকাল 5টা ও শুক্রবার সকাল 11টা থেকে
ফোন: 01725-900093
চেম্বার: পপুলার প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, কলেজ মোড়, শেরপুর
সময়: বৃহস্পতিবার দুপুর 12টা - বিকাল 3টা
ফোন: 01977-378024

ডা. মাঈন উদ্দিন আকন্দ

পদবী: অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন
চেম্বার: প্রযুক্তি হসপিটাল, জেলা হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর
সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল 4টা - রাত 8টা
ফোন: 01725-900093

ডাঃ মলয় কুমার সাহা

পদবী: সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, জেলা হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর
সময়: সোমবার বিকাল 5টা - রাত 9টা এবং শুক্রবার সকাল 9টা - রাত 9টা
ফোন: 01978-499951
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার
সময়: বিকাল 4টা - রাত 8টা (সোমবার ও শুক্রবার বন্ধ)
ফোন: 09613787814

বিজ্ঞাপন

ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম

পদবী: এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থো), এফএসিএস (ইউএসএ); সহযোগী অধ্যাপক ও প্রধান, অর্থোপেডিক সার্জারি, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: Popular Diagnostic Center, Mymensingh, 252/1, Charpara Road, Medical College Gate, Mymensingh – 2200
সময়: বিকাল 4টা থেকে রাত 8টা (শুক্রবার বন্ধ)
ফোন: 01777-339228
চেম্বার: জামান মডার্ণ হাসপাতাল, 118 কালির বাজার, শেরপুর টাউন, শেরপুর-2100
সময়: প্রতি শুক্রবার সারাদিন
ফোন: 01707-081314, 01711-470015

ডাঃ এ.কে.এম. মাহমুদুল হাসান (সোহাগ)

পদবী: ডি-অর্থো (বিএসএমএমইউ); জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বটতলা মোড়, জেলা হাসপাতাল রোড, শেরপুর
ফোন: 01931-724386
চেম্বার: আবেদীন হাসপাতাল, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর
সময়: শনি থেকে মঙ্গলবার বিকাল 3টা থেকে রাত 8টা; শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা
ফোন: 01839-838383

ডাঃ মোঃ খোরশেদ আলমগীর (শিবলু)

পদবী: কনসালটেন্ট, অর্থোপেডিক্স
চেম্বার: একতা স্পেশালাইজড (প্রাঃ) হাসপাতাল, নারায়ণপুর, জেলা হাসপাতাল রোড, শেরপুর
সময়: শুক্রবার সকাল 10টা - রাত 8টা
ফোন: 01345-387294

ডাঃ মোঃ মশিউর রহমান মানিক

পদবী: কনসালটেন্ট, অর্থো সার্জারি
চেম্বার: একতা স্পেশালাইজড (প্রাঃ) হাসপাতাল, নারায়ণপুর, জেলা হাসপাতাল রোড, শেরপুর
সময়: মঙ্গলবার বিকাল 3টা - রাত 8টা
ফোন: 01345-387294

ডাঃ মোঃ মহসিন সরকার

পদবী: ডি-অর্থো, এমএস (অর্থো), বিএসএমএমইউ; রেজিস্ট্রার (অর্থোপেডিক), জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল; বিএমডিসি রেজিঃ A-43052
চেম্বার: একতা স্পেশালাইজড (প্রাঃ) হাসপাতাল, মোস্তফা প্লাজা, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর-2100
সময়: প্রতি সোমবার বিকাল 3টা থেকে
ফোন: 01317-137678, 01926-534583, 01925-412323

ডাঃ মোঃ আবু রায়হান

পদবী: ডি-অর্থো; কনসালটেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বটতলা মোড়, জেলা হাসপাতাল রোড, শেরপুর
সময়: প্রতি শুক্রবার সকাল 11টা থেকে
ফোন: 01931-724386

ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম

পদবী: এমএস (অর্থো), এফসিপিএস (অর্থো); কনসালটেন্ট, নিটোর, ঢাকা; স্পাইন ফেলোশিপ (ভারত ও কোরিয়া)
চেম্বার: আবেদীন হাসপাতাল, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর
সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল 4টা থেকে রাত 8টা
ফোন: 01839-838383

ডাঃ শেখ বশির আহমেদ

পদবী: ডি-অর্থো; অর্থো ও ট্রমাটোলজি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: আবেদীন হাসপাতাল, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর
সময়: প্রতি শুক্রবার সকাল 10টা থেকে রাত 8টা
ফোন: 01839-838383

ডাঃ এ.এইচ. মোস্তফা জামাল

পদবী: এমএস (অর্থো-সার্জারি); সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থো-সার্জারি), জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: শেরপুর এভারকেয়ার হাসপাতাল, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর-2100
সময়: প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা
ফোন: 01913-385822

ডাঃ রাফি মোজাম্মেল

পদবী: ডি-অর্থো (পিজি হাসপাতাল, ঢাকা), এও (ট্রমা); ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: শেরপুর এভারকেয়ার হাসপাতাল, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর-2100
সময়: প্রতি বুধবার দুপুর 2টা থেকে রাত 8টা
ফোন: 01913-385822

ডাঃ এম. জুবায়ের আল মাহমুদ শিমুল

পদবী: এমবিবিএস (এমএমসি), এমএস (অর্থোপেডিক সার্জারি, পঙ্গু হাসপাতাল), এফসিপিএস (অর্থোপেডিক) শেষ পর্ব, এমআরসিএস (ইংল্যান্ড) শেষ পর্ব; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: শেরপুর এভারকেয়ার হাসপাতাল, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর-2100
সময়: প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা
ফোন: 01913-385822, 01336-692726

ডাঃ মোঃ আশরাফুল হক (সোহেল)

পদবী: এমবিবিএস (ডিইউ), ডি-অর্থো (ঢাকা), পিজিডি ইন অর্থো প্লাস্টিক সার্জারি (জাপান), সিএমই (ডব্লিউএইচও)
চেম্বার: জিনোম মেডিকেল কলেজ হাসপাতাল, পরানপুর, বয়রা, শেরপুর (শেরপুর-নকলা মহাসড়ক)
সময়: শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 3টা
ফোন: 01955-549555, 01673-622868

ডাঃ তাজদিদুল ইসলাম নকিব

পদবী: এমবিবিএস, ডি-অর্থো, বিসিএস (স্বাস্থ্য); শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর
চেম্বার: জিনোম মেডিকেল কলেজ হাসপাতাল, পরানপুর, বয়রা, শেরপুর (শেরপুর-নকলা মহাসড়ক)
সময়: প্রতি শুক্রবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা
ফোন: 01955-549555, 01673-622868

বিজ্ঞাপন

ডাঃ আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে হায়দার

পদবী: এমবিবিএস, এফসিপিএস (পার্ট-1, অর্থোপেডিক সার্জারি); এমএস রেসিডেন্ট (ভাস্কুলার সার্জারি), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
চেম্বার: নাকিব ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোড, শেরপুর
ফোন: 01712-613826

ডাঃ মোঃ হারুন-অর-রশীদ

পদবী: এমবিবিএস, ডি-অর্থো (কোর্স), নিটোর (পঙ্গু হাসপাতাল); সাবেক সহকারী রেজিস্ট্রার (আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার), গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
চেম্বার: মহসিনীয়া ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর-2100
ফোন: 01913-576235, 01753-536828

ডাঃ মেহেদীনুল ইসলাম

পদবী: এমবিবিএস (ঢাকা), ডি-অর্থো (অর্থো সার্জারি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়), এফসিপিএস (অর্থো সার্জারি) পার্ট-2
চেম্বার: মুন্নি ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর সদর, শেরপুর-2100
সময়: প্রতি শুক্রবার সকাল 10টা থেকে রাত 8টা
ফোন: 01988-934195, 01771-814884

ডাঃ এ.এম. মহীউদ্দীন (আরিফ)

পদবী: এমবিবিএস (ঢাকা), এমএস (অর্থো-সার্জারি); কনসালটেন্ট (অর্থোপেডিক্স), 250 শয্যা জেলা সদর হাসপাতাল, শেরপুর
চেম্বার: আমজাদ ডায়াগনস্টিক সেন্টার, জেলা হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর-2100
সময়: শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 8টা
ফোন: 01318-301289, 01934-795408

কখন অর্থোপেডিক ডাক্তার দেখাবেন

হাড় ভাঙা বা সন্দেহজনক ফ্র্যাকচার, জয়েন্ট ফুলে যাওয়া বা ব্যথায় নাড়াতে না পারা, কোমর ও ঘাড়ের দীর্ঘদিনের ব্যথা, হাঁটু বা কনুইয়ের জয়েন্টে সমস্যা, বাতের ব্যথায় হাঁটাচলা কঠিন হওয়া, কিংবা খেলাধুলার আঘাতে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সন্দেহ হলে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ দেখান। দুর্ঘটনার পর দেরি না করে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে যান।

সিরিয়াল নেওয়ার নিয়ম

শুক্রবারের চেম্বারে ভিড় বেশি থাকে, তাই আগের দিন ফোনে নাম লিখিয়ে রাখুন। চেম্বারের সময় মাঝেমাঝে বদলায়, তাই রওনা হওয়ার আগে নম্বরে ফোন করে ডাক্তারের উপস্থিতি নিশ্চিত হয়ে নিন। পুরনো এক্স-রে, এমআরআই বা সিটি স্ক্যানের ফিল্ম ও আগের প্রেসক্রিপশন সঙ্গে নিলে চিকিৎসকের বুঝতে সুবিধা হয়।

নোট: চেম্বারের সময় ও নম্বর বদলাতে পারে, তাই যাওয়ার আগে ফোনে নিশ্চিত হয়ে নিন। শেরপুরের সব বিভাগের ডাক্তারের জন্য শেরপুরের ডাক্তার তালিকা আর জরুরি নম্বরের জন্য শেরপুরের জরুরি যোগাযোগ পেজ দেখুন।

W

লেখক

Walid Forhad

Mymensingh Info-এর প্রতিষ্ঠাতা ও এডিটর।