📅 শনিবার, 7 নভেম্বর, 2026 ময়মনসিংহের তথ্যকোষ

আমাদের সম্পর্কে

mymensingh.info ময়মনসিংহের একটি স্বতন্ত্র তথ্য কণিকা ওয়েবসাইট। ময়মনসিংহ শহর ও বিভাগের দরকারি সব তথ্য বাংলায়, এক ঠিকানায়, সহজে খুঁজে পাওয়ার জন্যই এই সাইট। ডাক্তারদের তালিকা থেকে ট্রেনের সময়সূচি, হোটেল থেকে দর্শনীয় স্থান, প্রতিটা তথ্য যাচাই করে হালনাগাদ রাখার চেষ্টা করা হয়।

এই সাইটে যা যা পাবেন

বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার ও ফোন নম্বর, ময়মনসিংহের হোটেল ও রেস্তোরাঁ, স্কুল ও কলেজ, ট্রেনসহ পরিবহন সেবার সময়সূচি, দর্শনীয় স্থান, ইতিহাস ও ঐতিহ্য, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জরুরি যোগাযোগের নম্বর। প্রতিদিন নতুন তথ্য যোগ হচ্ছে।

আমাদের লক্ষ্য

ময়মনসিংহের মানুষের নিত্যদিনের তথ্যের প্রয়োজন যেন এক জায়গা থেকেই মেটে। কোনো তথ্য ভুল থাকলে বা নতুন কিছু যোগ করার থাকলে যোগাযোগ পেজ থেকে জানাবেন, আমরা ঠিক করে দেব।

Walid Forhad, mymensingh.info এর প্রতিষ্ঠাতা

Walid Forhad

প্রতিষ্ঠাতা ও সম্পাদক

আসসালামু আলাইকুম। আমি Walid Forhad, এই ওয়েবসাইটটি আমি নিজেই তৈরি করেছি এবং নিয়মিত এর দেখভাল করি। পেশায় আমি একজন ওয়েব ডেভেলপার, IT Pal Solutions এ Web Developer এবং AI ও Automation Engineer হিসেবে কাজ করছি। কাজের পাশাপাশি লেখালেখি করতেও ভালোবাসি। ময়মনসিংহের মানুষের তথ্যের খোঁজ সহজ করতেই এই সাইটের যাত্রা।